ঐতিহাসিক সমন্বয়,যা পরীক্ষার হলে কনফিউজড
🔴 Iso-Date----
🗨16 oct,1905-- বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর(লর্ড কার্জন)
🗨16 Aug,1946-- কোলকাতার দাঙ্গা(Direct Action by Jinnah,Lord Wavell)
🗨9 Jan,1915-- দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীর ভারতে প্রত্যাবর্তন।
🗨9 Aug,1925-- কাকোরি ট্রেন লুঠ (Hindustan Republican Association: Ramprasad Bismil,পরে ১৯২৮ সালে ভগত সিং'এর প্রস্তাবে এই সংগঠনের নতুন নাম হয় Hindustan Socialist Republican Association)
🗨9 March,1929-- জিন্নার চৌদ্দ দফা দাবি।(To counter the Nehru report,1928)
🗨9 August,1942-- গান্ধীসহ কংগ্রেসি নেতাদের গ্রেপ্তার এবং ভারতছাড়ো আন্দোলনের সূচনা।
🗨9 Dec,1946-- গণপরিষদের(Constituent Assembly) প্রথম মিটিং।
🗨5 Feb,1922-- চৌরীচৌরা ঘটনা এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার।
🗨5 March,1931-- গান্ধী-আরউইন চুক্তি,দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের যোগদান এবং আইন অমান্য আন্দোলনের সাময়িক বিরতি।
🔴1906 এর গেরো----
ক) বঙ্গভঙ্গের সমকালে কংগ্রেসের কোলকাতা অধিবেশনে প্রথম 'স্বরাজ' কথাটির উত্থাপন।দাদাভাই নৌরজী।
খ)দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে গান্ধী পরিচালিত প্রথম সত্যাগ্রহ।
গ)প্যারিসে 'ভিকাজি কামা' কর্তৃক Free India Society প্রতিষ্ঠা।
ঘ)মুসলিম লিগের জন্ম,ঢাকায়(হেডকোয়ার্টার কিন্তু ছিল Lucknow)
ঙ) আগা খান প্রমুখের নেতৃত্বে লর্ড মিন্টোর কাছে মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়(Simla Deputation)
চ) National Concil of Education Satish Chandra Mukherjee
🔴স্বায়ত্ত্বশাসন/Dominion status-এর দাবি তোলে যারা ----
ক) তিলক,হোমরুল আন্দোলন(১৯১৬)
খ)স্বরাজ্য দল(১৯২২),চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু
গ)নেহেরু রিপোর্ট(১৯২৮)
ঘ)ইংরেজরা স্বায়ত্ত্বশাসন দিতে চায়,আগস্ট অফার(১৯৪০) এবং ক্রিপস মিশন(১৯৪২)-এ। কংগ্রেস বলে,ভাগ শালা!
🔴ভারতের পতাকা উত্তোলিত হয়---
ক)১৯০৬,৭ আগস্ট-- আধুনিক ভারতের প্রথম জাতীয় পতাকা,কোলকাতা।ওপরে লাল,তারপর হলুদ,নিচে সবুজ।মাঝে 'বন্দে মাতরম' লেখা।
খ)১৯০৭-- বার্লিন কমিটি,প্যারিস,ভিকাজি কামা।ভারতের বাইরে প্রথম।(Berlin committee flag was first raised by Bhikaiji Cama)
গ)১৯১৭-- হোমরুল আন্দোলনের সময়।
ঘ)৩১ ডিসেম্বর,১৯২৯-- রাভী নদীর তীরে জওহরলাল নেহেরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবিতে প্রথম তেরঙ্গা উত্তোলন।
ঙ)১৯ এপ্রিল,১৯৪৪-- আজাদ হিন্দ ফৌজের দ্বারা ভারতের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন।ময়রাং,মণিপুর,কর্ণেল সওকাত আলি মালিক।
🔴অনুশীলন সমিতি এবং যুগান্তর দল---কী ফারাক?
---বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শকে সামনে রেখে প্রথমে কোলকাতা(১৯০২) এবং কিছুকাল পরে ঢাকায়(১৯০৫) অনুশীলন সমিতির দুটো শাখা গড়ে ওঠে।
অনুশীলন সমিতির কোলকাতা শাখার সভাপতি নির্বাচিত হন--ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এবং সম্পাদক-- সতীশচন্দ্র বসু।
কোলকাতার পাশাপাশি, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন---পুলিনবিহারী দাস(১৯০৫)।
১৯০৬ সালের মার্চ মাসে কোলকাতা শাখার সদস্যবৃন্দ একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা প্রকাশনার কাজ শুরু করে;যার নাম ছিল "যুগান্তর"; সম্পাদক---ভূপেন্দ্রনাথ দত্ত।কিন্তু বৈপ্লবিক কর্মকান্ডের ধরণ নিয়ে পুলিনবিহারীদের সাথে ক্রমশ অরবিন্দ ঘোষ,বারীন ঘোষ প্রমুখের বিরোধ বাধে।ধীরে ধীরে কোলকাতার অনুশীলন সমিতির শাখার ব্রিটিশ সরকারের কাছে 'যুগান্তর' দল নামেই পরিচিতি পায়।এই দলের বিখ্যাত সদস্যরা--- অরবিন্দ ঘোষ(আলিপুর বোমা মামলা),বারীন ঘোষ(আলিপুর বোমা মামলা),ক্ষুদিরাম বসু(মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা),প্রফুল্ল চাকী,বাঘা যতীন(বুড়িবালামের যুদ্ধ ১৯১৫,হাওড়া-শিবপুর মামলা ১৯১০),মাস্টারদা সূর্য সেন(চট্টোগ্রাম অস্ত্রাগার লুঠ,১৯৩০) প্রমুখ।
🔴 সংক্ষেপে----
🔆 কোলকাতা অনুশীলন সমিতি--১৯০২(ব্যারিস্টার পি মিত্র এবং সতীশ বসু।)
🔆অনুশীলন সমিতির মুখপত্র-- যুগান্তর। সম্পাদক---ভূপেন্দ্রনাথ দত্ত।
🔆অনুশীলন সমিতির কোষাধ্যক্ষ ছিলেন---সুরেন্দ্রনাথ ঠাকুর।
🔆কোলকাতায় প্রথম শ্রমজীবী নৈশ বিদ্যালয় গড়ে তোলে-----অনুশীলন সমিতির কোলকাতা শাখা(যুগান্তর দল)।
🔆ঢাকা অনুশীলন সমিতি---পুলিনবিহারী দাস(১৯০৫)।
🔆যুগান্তর দল---১৯০৬,বারীন ঘোষ(মুখ্য ব্যক্তি)।
🔆মুজাফফরপুর হত্যাকান্ড---১৯০৮ সালের ৩০ এপ্রিল।(কোলকাতা অনুশীলন সমিতি/যুগান্তর দল)
🔆ক্ষুদিরামের ফাঁসি--১৯০৮ সালের ১১ আগস্ট।
🔆আলিপুর/মানিকতলা বোমা মামলা----১৯০৮।মানিকতলা।বারীন ঘোষ,হেমচন্দ্র কানুনগো।
🔆আলিপুর বোমা মামলায় রাজসাক্ষী হয়----নরেন গোঁসাই।
🔆নরেন গোঁসাইকে হত্যা করেন---কানাইলাল।বিচারে ১৯০৯ সালে তাঁর ফাঁসি হয়।
🟪 হাওড়া-শিবপুর ষড়যন্ত্র মামলা(১৯১০)-- কানাইলাল জেলের ভিতরে কীভাবে বন্দুক দিয়ে নরেন গোঁসাইকে হত্যা করল,তার তদন্তে লাগানো হয় ইনস্পেক্টর সামসুল আলমকে।যুগান্তর দলের বিপ্লবীরা তাকেও হত্যা করেন।
🔆অনুশীলন ও যুগান্তর নিষিদ্ধ হয়----১৯০৯।
🔆বরিশাল ষড়যন্ত্র মামলা---১৯১৩,পুলিন বিহারী দাস গ্রেপ্তার হন।
🔆বুড়িবালামের যুদ্ধ ---১৯১৫।বাঘা যতীন,যুগান্তর দলের সদস্য।
🔆চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন---১৯৩০ সালের ১৮ এপ্রিল।
🔳 পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ--১৯৩২,প্রীতিলতা ওয়েদ্দেদার।
🔴 Important Incident in Simla(summer capital,1864)---
a)Simla Conference on Education(1901) by Lord Curzon---->establishment of Raleigh commission(1902) and then Indian university act(1904)
b) Simla Deputation(1906) during Lord Minto ---> ১৯০৬ সালের ১লা অক্টোবর ৩৫ সদস্যের মুসলিম প্রতিনিধিদল আগা খানের নেতৃত্বে সিমলায় ভাইসরয়ের সাথে দেখা করে।এরই সাফল্যক্রমে ১৯০৯ সালের ভারত শাসন আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের উদ্দেশ্যে তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়(Separate Electorate)।
c) Simla Conference(1945) during Lord Wavell/Wavell Plan--> ভারতীদের হাতে স্বায়ত্তশাসন তুলে দেওয়া হবে এবং আইনসভায় বর্ণহিন্দু,দলিত,মুসলিম,শিখ প্রমুখ শ্রেণির জন্য পৃথক পৃথক আসন সংরক্ষিত থাকবে।..এই পরিকল্পনা ব্যর্থ হয় কারণ কংগ্রেস চেয়েছিল পূর্ণ স্বরাজ(স্বায়ত্তশাসন নয়),আর জিন্না মুসলিম প্রতিনিধিত্ব বলতে চেয়েছিল শুধুমাত্র মুসলিম লিগের প্রতিনিধি(কংগ্রেসের ভিতর থেকে কেউ মুসলিম সমাজের প্রতিনিধি হবে তা নয়)।
🔴 Hunter Commission:----
a)Hunter commission(1882):---Educational reforms by Lord Ripon. Primary education+vernacular language
b)Hunter Commission(1920)--On massacre at Jallianwala Bagh on 13th April, 1919 during Lord Chelmsford.
