১৩তম সাউথ এশিয়ান গেমসে ভারত ৩১২টি পদক জয় করে শীর্ষস্থানটি ধরে রাখল। ৩১২টি পদকের মধ্যে ১৭৪টি সোনা,৯৩টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ জিতেছে ভারত।
💠 ৫১টি সোনা পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল এবং তৃতীয় স্থান পেয়েছে শ্রীলঙ্কা (৪০টি সোনা)।
💠 ১৩ তম সাউথ এশিয়ান গেমস শুরু হয়েছিল ১ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে।নেপালের দুটি স্থান কাঠমান্ডু এবং পোখরাতে আয়োজিত হয় ক্রীড়া প্রতিযোগিতাগুলি।
💠 সাতটি দেশ নেপাল,শ্রীলঙ্কা,বাংলাদেশ,ভুটান,পাকিস্তান,মালদ্বীপ এবং ভারত এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। এবারের ১৩ তম সাউথ এশিয়ান গেমসের ম্যাসকট ছিল কৃষ্ণসার হরিণ ।
💠 ২০১৬ সালে ভারতের গুয়াহাটি এবং শিলং এ শেষবার আয়োজিত
হয়েছিল ১২তম সাউথ এশিয়ান গেমস।
💠 সাউথ এশিয়ান গেমস আয়োজিত করে সাউথ এশিয়া অলিম্পিক কাউন্সিল। যা ১৯৮৩ সালে গঠিত হয়েছিল।
💠 সাউথ এশিয়া অলিম্পিক কাউন্সিলে বর্তমান সদস্য দেশের সংখ্যা সাতটি দেশ যথা নেপাল,শ্রীলঙ্কা,বাংলাদেশ,ভুটান,পাকিস্তান,মালদ্বীপ এবং ভারত।
💠আফগানিস্তান ২০০৪ সালে যোগ দিলেও ২০১৬ সালে কাউন্সিল থেকে নাম প্রত্যাহার করে নেয়।
💠 সাউথ এশিয়ান গেমস প্রথম আয়োজিত হয়েছিল ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাটমান্ডুতে।
No comments:
Post a Comment