Fund Related Economics

 ●সরকার আর নাগরিকদের মধ্যে এবং নাগরিকদের জন্য(বিভিন্ন পরিষেবা দিতে) বিভিন্ন রকম যে আর্থিক লেনদেন হয়,তার হিসেব রাখার জন্য তিন ধরনের ফান্ড রয়েছে--


 1.Consolidated Fund, এখানে সরকারই মালিক,মানে ফান্ডের টাকা সে কীভাবে খরচ কবে,কোথায় খরচ করবে সেটা তার ব্যাক্তিগত বিষয়;তবে যাচ্ছেতাই করতে পারে না।টাকা বের করার জন্য পার্লামেন্টের অনুমোদন জরুরি,বাজেট সেশনের সময় Appropriation Bill এনে ভোটাভুটি করিয়ে সেই বিল পাশ করাতে হবে।


2.Public Account, এটা মূলত পাব্লিকের টাকা,সরকারকে রাখতে দিয়েছে,তাই সরকার এখানে ম্যানেজার/ব্যাঙ্কার।সরকার ওই টাকা ফেরত দিতে বাধ্য।যেমন,বিভিন্ন স্বল্পমেয়াদী সঞ্চয়ী প্রকল্পগুলোয়(কিষাণ বিকাশ পত্র,প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি) মানুষ টাকা জমায়,স্কিম ম্যাচিওর হলে ফেরত পেয়ে যায়। 


3.Contigency Fund,জরুরি অবস্থার জন্য কখনো টাকার দরকার হলে এই ফান্ডের টাকা ব্যবহার হয়। তবে এর আয়তন সামান্য,মাত্র ৫০০ কোটি।শেষ হলে পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে আবার Consolidated Fund থেকে বের করতে হয়।


● ৯০% সরকারি স্কিমের খরচপত্র Consolidated Fund থেকেই মেটানো হয়।কৃষি,পশুপালন,শিল্প,

শিক্ষা,স্বাস্থ্য,রাস্তাঘাট,স্কুল,কলেজ,খনিজ উত্তোজন,শক্তি উৎপাদন,সেচপ্রকল্পের খরচ,ডাকব্যবস্থার খরচ,ডিফেন্সের খরচ,

পিএসসির খরচ ইত্যাদি সমস্তকিছু। 


● বিশেষ কিছু সেক্টরের নির্দিষ্ট কিছু স্কিম/পরিকল্পনার খরচ চালানোর জন্য গড়ে তোলা 'Reserve Fund'এর লেনদেনের হিসেব রাখা হয় Public Account এর মধ্যে।এই ফান্ডগুলোর অর্থ নির্দিষ্ট কোনো কাজের জন্য 'রিজার্ভড'।যেমন,Central Road & Infrastructure Fund. এই ফান্ডে টাকা ঢোকে পেট্রোল বা ডিজেলের এক্সাইজ ডিউটির(Excise Duty) ওপর চাপানো সেস(Cess) থেকে;খরচ হয় মূলত সড়ক ও জলপরিবহন এবং কিছুটা রেলপরিবহন,

স্কুল-কলেজ তৈরি ইত্যাদিতে।সাধারণত Road Transport এর বার্ষিক যা 'নিয়মিত' খরচ থাকে,যেমন রাস্তায় গর্ত হয়ে গেছে,নতুন পিচ ঢালতে হবে,ফুটপাথ তৈরি করতে হবে ইত্যাদির টাকা Consolidated Fund থেকে দেওয়াই হয়,কিন্তু এর বাইরেও সরকার যদি কোনো Ambitious Policy নিয়ে থাকে,যেমন ঠিক করল যে আগামী ৫ বছরে ৫০০০ মাইল নতুন Expressway তৈরি করবে,তার জন্য অতিরিক্ত ট্যাক্স/সেস চাপিয়ে এই ধরনের Reserve Fund তৈরি করে থাকে।সরকারেরও হিসেব রাখতে সুবিধা হয়।


● Public Account এ আরেকটা Head/Entry দেখতে পাওয়া যায় -- Suspense. ধরো,কোনো কোম্পানিতে এক একাউন্ট্যান্ট আছে,year ending'এ জমা খরচের হিসেব মেলাতে গিয়ে সে দেখল,হিসেব মিলছে না,দেখা যাচ্ছে Cash Debit হয়েছে ১০ লাখ;Credit হয়েছে ৯ লাখ ৯০ হাজার।ফলে এই ১০ হাজার টাকা কে দেবে? ছোটো কোম্পানি হলে তাকেই সেটা মেটাতে হবে।..ত এই যে গরমিলের অঙ্কটা,সেইটাই হিসেব করা হয় Suspense Account এ।সরকারেরও তরফেও কোটি কোটি টাকার লেনদেন হয়,সেখানেও তাই Suspense Account থাকে(Public Account এর মধ্যে)। 


●Cess এর টাকা কোন একাউন্টে জমা পড়ে? --কিছু বলে না দিলে Consolidated Fund এ।কিন্তু যদি পার্লামেন্ট বলে দেয় অমুক সেস'এর টাকা Public Account এর তমুক Reserve Fund এ জমা হবে,সেক্ষেত্রে সেটাই হবে।


●Public Account থেকে টাকা বের করতে কী পার্লামেন্টের অনুমোদন লাগে না?-- সাধারণত লাগে না।তবে Reserve Fund-এর জন্য লাগে।


●Consolidated Fund থেকে টাকা বের করতে পার্লামেন্টের অনুমোদন লাগবেই?-প্রায় লাগবেই।তবে নির্দিষ্ট কিছু Items(Charged Items)এর ক্ষেত্রে কোনো বিল/ভোটাভুটি লাগে না।যেমন,-- 


President’s Emoluments and allowances and other expenditure relating to his office.


Chairman and the Deputy Chairman of the Rajya Sabha and the Speaker and the.


 Deputy Speaker of the Lok Sabha – Salaries and allowances.


Salaries, allowances and pensions of the Supreme Court’s judges.


Pensions of the High Courts’ judges.


Comptroller and Auditor General of India’s salaries, allowances and pensions.


Salaries, allowances and pension of the chairman and members of the Un


ion Public Service Commission etc.

No comments:

Post a Comment